সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ আইডিয়া টু রাইটিং আর্টিকেল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত”

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: ====================
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (CCN-UST) ইংরেজি বিভাগ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরমেন্স সেল (IQAC)-এর যৌথ উদ্যোগে নতুন গবেষকদের নিয়ে “ফ্রম রিসার্চ আইডিয়া টু রাইটিং আর্টিকেল: এ প্র্যাকটিক্যাল রোডম্যাপ ফর ইমার্জিং রিসার্চার্স” শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল নতুন গবেষকদের গবেষণার ধারণা তৈরি করা থেকে শুরু করে সফলভাবে গবেষণা প্রবন্ধ লেখার একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রদান করা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ খাইরুল ইসলাম জমান। তিনি অত্যন্ত সহজ ভাষায় গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রক্রিয়া চমৎকারভাবে উপস্থাপন করেন।
ইংরেজি বিভাগের প্রভাষক সায়মা বিনতে হাকিমের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আলী হোসেন চৌধুরী। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের, জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ, অনুষ্ঠান আহবায়ক শারমিন রহমান বিপাশা।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেন বলেন, “গবেষণা নতুন জ্ঞান সৃষ্টি ও উদ্ভাবনের পথ উন্মুক্ত করে। এই কর্মশালাটি নবীন গবেষকদের গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের দক্ষতা আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সময়োপযোগী ও একাডেমিক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন