না ফেরার দেশে চলে গেলেন নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এমদাদুল

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : ==============
ফেরার দেশে চলে গেলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এমদাদুল হক সুমন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি
রোববার(২আগস্ট ২০২৬) দুপুর ১২ টার দিকে খাঁস নওগাঁয় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা রোববার বাদ এশা নওগাঁ শহরের খাস-নওগাঁ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবি মোহাম্মদ আককাস আলী। সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন