“কুমিল্লা কবি ফোরাম” এর আয়োজনে কবিতা পাঠ ও আলোচনা সভা

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: ================একটি নির্দিষ্ট প্রেক্ষাপট, ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতা রচিত হয়। মানুষের অধিকার,মুক্তি ও ভালোবাসার আকুতি নিয়ে লেখা কবিতা সর্বদা মানবতার জয়গান গায়। এটি সমাজের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এবং মানুষের পাশে দাঁড়ানোর চিরন্তন উৎস।

শনিবার (০১ আগস্ট ২০২৬ খ্রিঃ) বিকেলে কুমিল্লা মহানগরীর
ঝাউতলা জামানস ওয়ালিদাহ প্যালেস এর নিচতলায় কুমিল্লা কবি ফোরামের আয়োজনে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি কবি আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কবি ও লেখক আজিম উল্লাহ হানিফ এর প্রানবন্ত উপস্থাপনায়
উক্ত সভায় উপস্থিত ছিলেন,
নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা কবি ফোরামের উপদেষ্টা আজাদ সরকার লিটন,সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান হৃদয় প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,
“যিনি শব্দের সর্বোচ্চ সৌন্দর্য্যমুখর শৈল্পিক প্রয়োগের মাধ্যমে কোন একটি বা একাধিক বিষয়ের অনুপম ভাবধারার শ্রুতিমধুর, সৃজনশীল, ছন্দোবদ্ধ কথামালাকে কল্পনা কিংবা বাস্তবতা অথবা উভয়ের সংমিশ্রণে প্রকাশ করেন এবং তা পাঠকের চিত্তকে আকৃষ্ট ও মোহিত করে; তিনিই কবি।” সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন