ধামইরহাটে রোপা আমন ধান রোপণের সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :=================
নওগাঁর ধামইরহাটে রোপা আমন ধান রোপণের সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার(২আগস্ট) সকালে উপজেলার মঙ্গোলিয়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার মৃত আব্দুল গফুরের ছেলে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে বৃষ্টির মধ্যেই এক কৃষকের জমিতে পাঁচ-ছয়জন শ্রমিক ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহত আবু বক্কর সিদ্দিককে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। অন্য শ্রমিকরা নিরাপদ আছেন। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=