কুমিল্লায় ‘প্রাণি প্রেমীদের মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ এ শিক্ষায় অবদানের জন্য মোঃ কামাল হোসেন ও সঙ্গীতে ইসফাতারা কায়ছার রনি সম্মাননা পেলেন

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি।। ================
কুমিল্লায় ‘প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে প্রাণি ভিত্তিক সংগঠন ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও কানিভা বাংলাদেশের আয়োজনে ‘প্রাণি প্রেমীদের মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ এ শিক্ষায় অবদানের জন্য নবাব ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষ মোঃ কামাল হোসেন ও চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩ এ সেরা-৫ স্থান অর্জনকারী সঙ্গীত শিল্পী ইসফাতারা কায়ছার রনি সম্মাননা পেয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বিনোদন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর হাত থেকে তারা সম্মাননা স্মারক গ্রহন করেন। অনুষ্ঠানে ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিল্প মন্ত্রনালয়ের যুগ্মসচিব (পরিচালক বিসিআইসি) কামরুজ্জামান।
এছাড়া বিভিন্ন অবদানের জন্য সমাজ সেবা ও প্রাণি সেবায় অবদানের জন্য প্রাণি চিকিৎসক ডা. মনিরুল ইসলাম ভূইয়া (রিমন),ডা. ফারহান ইসরাক উল্লাসএসএএস ইনস্টিটিউট, যুক্তরাজ্যের প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট প্রবাসী সরকার রেজাউল ইসলাম শিমুল, আরকে ফিড এন্ড প্লোল্ট্রি লিমিটেড, কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক রোটাঃ মোঃ রেহান উদ্দিন, ডা. শেখ মোঃ শাহজালাল, হংকং প্রবাসী মোঃ মোস্তফা কামাল, চৌধুরী কনট্রাকশনেরর স্বত্ত্বাধিকারী মুন চৌধুরী অতিথিগনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন। সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন