নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।। মজিবুর রহমান মোল্লা রিপোর্টার,নাঙ্গলকোট ==================
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবীতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছেন। শনিবার বিকালে নাঙ্গলকোট হাইস্কুল মাঠ থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা-১০(নাঙ্গলকোট-লালমাই) আসনের জামাত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত, নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট পৌরসভা আমির মোহাম্মদ হারুনুর রশিদ, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, ছাত্রশিবির নেতা এ কে এ ইব্রাহিম আজাদ প্রমুখ। বক্তরা গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন