কুমিল্লায় ‘প্রাণি প্রেমীদের মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি।। =====================বর্ণিল আয়োজনে কুমিল্লায় চতুর্থ বারের মেতো অনুষ্ঠিত হয়ে গেলো ‘প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে প্রাণি ভিত্তিক সংগঠন ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও কানিভা বাংলাদেশের আয়োজনে ‘প্রাণি প্রেমীদের মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬। অনুষ্ঠান প্রধান আকর্ষন ছিল বিড়ালের র‌্যাম্প শো।’

শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই ব্যাতিক্রমধর্মী অয়োজন। অনুষ্ঠানে বিড়ালের র‌্যাম্প শো’র পাশাপাশি ছিলো গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে অন্ততঃ অর্ধশতাধিক বিড়াল প্রেমীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ক্যাটস হোম বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং সম্মানিত অতিথি শিল্প মন্ত্রনালয়ের যুগ্মসচিব (পরিচালক বিসিআইসি) কামরুজ্জামান।

কানিভা বাংলাদেশের ম্যানেজার মোঃ দ্বীন ইসলাম আমির, রোটারিয়ান আবদুল্লাহীল বাকী ও লিল-পো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোসাঃ আকলিমা আক্তার শান্তার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম, সদর দক্ষিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, ইমরুল হাসান রাসেল, কুমিল্লা মহানগর কলেজ ও ফেনী সিটি কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়া মো. সহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, শিক্ষক সম্মাননাপ্রাপ্ত মোঃ কামাল উদ্দিন, সম্মাননা প্রাপ্ত চ্যানেল আই সেরাকন্ঠ- ২০২৩ এর সেরা ৫ সঙ্গীত শিল্পী ইসফাতারা কায়ছার রনি, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, ডা. শেখ ইসমাইল আহমেদ, ডা. ফারহান ইশরাক উল্লাস, ডা. মোঃ লোকমান হোসাইন, ডা. মোঃ ইমরান মোল্লা, সাংবাদিক মীর শাহ আলম, মাহাবুবুর রহমান মিয়াজী, আনোয়ার হোসাইন, বাহার উদ্দিন রায়হান, জাহাঙ্গীর আলম ইমরুল, দিল রুবাইয়াত সৌরভী, মোঃ আরিফুর রহমান মজুমদার, মাহফুজ নান্টু, রফিকুল ইসলাম, সুমন কবির, এইচ এম মহিউদ্দিন, জহিরুল হক বাবু, এডভোকেট ফারহানা শারমিন, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রাক্তন সভাপতি রোটাঃ আতাউল মাসুদ রাজীব পিএইচপি, রোটাঃ শাহ জাবেদুল হক সাগর, আবদুল্লাহীল বাকী, রোটাঃ মাহফুজুর রহমান বাবুল, পরিচালক রোটাঃ মোঃ রফিকুল ইসলাম রকি, ইস্টার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল অ্যানেস্থেসিওলোজিস্ট এস এম মোস্তাফিজুর রহমান, দেবীদ্বার সাব রেজিস্ট্রার অফিস, সহকারি খোশনেহার বেগম কাজল, সদর দক্ষিন সাব রেজিস্ট্রার অফিস সহকারি আলপনা নাহা, বাউল শিল্পী ওস্তাদ রাসেল দেওয়ান, সাথী জাহান, কামাল খান, আতিক সুমন, আলপনা ইভেন্ট সাউন্ড মিডিয়া কুমিল্লার স্বত্বাধিকারী দীলিপ নাগ কানাই, প্রাণি প্রেমী লাকী রহমান, জাবেদ কাউছার রাজন, সাজিদ আরেফিন, তানিয়া আক্তার মৌসুমী, ইমরান আহমেদ রাহিল, সেলিনা আক্তার, মীম ইসলাম, আবদুল হাদী সিহাব, ইমরান মাহামুদ, আলভী নুর, সোনিয়া, রাসেল আহাম্মদসহ আরও অনেকে।

বিভিন্ন অবদানের জন্য একজন শিক্ষককে শিক্ষক সম্মাননা, ১ জন সঙ্গীত শিল্পীসহ ১০ জনকে সম্মাননা, ১৩ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা, ৪০ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এছাড়া কানিভা বিড়ালের যেমন খুশি তেমন সাজ ও খাদক বিড়াল প্রতিযোগিতায় ৯ টি বিড়াল এবং ৩ টি পাখিকে পুরস্কৃত করা হয়।

এধরণের আয়োজনের প্রসংশা করেন উপস্থিত বিড়াল প্রেমী এবং অন্যান্য সুধীজনেরা। সংবাদ প্রকাশঃ ০২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন