দেবীদ্বারে মোবাই কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ================= কুমিল্লার দেবীদ্বারে মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৯টি ড্রেজার মেশিন ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বল্লভপুর গ্রামে ২টি, রাজামেহার গ্রামে ২টি ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে ২টিসহ মোট ৬ টি ড্রেজার মেশিন ও ১ হাজার ফিট পাইপ বিনষ্ট করা হয়।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণ খাঁর (০৭ নং ওয়ার্ড) গ্রামে ৩ টি ড্রেজার মেশিন ও ৫ শত ফিট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস‍্যগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, কৃষি জমি রক্ষায় ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে আসছি। দেবীদ্বার উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযাান অব্যাহত থাকবে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংসের ছবি। সংবাদ প্রকাশঃ ০১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন