দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===============
কুমিল্লার দেবীদ্বারে অবৈধ পৌর টোল (জিপি) আদায় বন্ধের দাবিতে বাগুর এলাকায় সিএনজি চালকরা দুই ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়, তবে দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন চালকরা।

শনিবার (১ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১২ পযর্ন্ত অবরোধ চলে।

সংবাদ পেয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গামীকাল (২ আগস্ট) রোববার পৌর প্রশাসকের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে অবরোধ প্রত‍্যাহার করেন এবং সমাধানের আগে আর কোন টোল (জিপি) আদায় না করার ইজারাদারদের পরামর্শদান।

সিএনজি চালক, যাত্রী ও পৌরসভা সূত্রে জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে টোল (জিবি) আদায়ের নামে অতিরিক্ত টাকা আদায় ও চাঁদাবাজের কারনে সাবেক সাংসদ সদস‍্য মো. আবুল কালাম আজাদ সিএনজি ও অটো চালকদের হয়রানী বন্ধে
সিএনজি ষ্ট‍্যান্ড ইজারা দেয়া বন্ধ করে দেন।

পরবর্তীতে সড়কের শৃংখলা রক্ষা, সিএনজি/ অটো নিয়নিত্রণে এবং যানজট নিরসনে লক্ষ‍্যে ৭টি সিএনজি, অটো রিক্সা ও মাইক্রো- এ‍্যাম্বু‍্ল‍্যান্স ষ্ট‍্যান্ড ইজারা দেয়া হয়। গত ৩০ জুলাই পৌরসভা ৭ ষ্ট‍্যান্ড বিভিন্ন দামে প্রায় দেড় কোটি টাকায় ইজারা প্রদান করা হয়।

ইজারাদারগন ৩১ জুলাই থেকে বিভিন্ন সড়কে ৩০ টাকা এবং ৪০ টাকা টোল আদায়ের কার্যক্রম শুরু করেন।

এ ক্ষেত্রে অভিযোগ রয়েছে, বিভিন্ন সড়কে যাত্রীদের ভাড়া নির্ধারন করা হয়নি। ফলে সিএনজি-অটোচালকরা ইচ্ছাস্বাধীন ভাড়া আদায় করে যাত্রীদের হয়রানী করার অভিযোগও বিস্তর রয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) জানান, ৭টি সিএনজি-অটো ও মাইক্রোবাস স্ট্যান্ড ইজারার তথ‍্য দেয়া যাবেনা। এখনো আমরা ইজারা প্রদানের তালিকা প্রস্তুত করতে পারিনি।

এবিষয়ে সিএনজি চালক শরিফুল ইসলাম, আঃ আলীম, মোঃ রাজু, রবিউল, বিল্লাল, নজরুল ইসলাম জানান, আগে আমরা নিজেরাই যানজট নিরসনে লোক রেখেছিলাম এবং ১০ টাকা করে জিপি দিতাম। এখন নতুন করে আজ থেকে ৪০ টাকা টোল (জিপি) নিচ্ছে। তা আমরা মানব না। ১০ টাকার বাহিরে এক টাকাও বেশী দিব না। যদি জিপি নেওয়া বন্ধ না হয় তাহলেক বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী দেন।

এ ব‍্যপারে পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়ল উদ্দিন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।তখন তিনি একটি মোবাইল কোর্ট পরিচালনা করছিলেন।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সিএনজি চালকদের সড়ক অবরোধ সংবাদ পেয়ে বাগুর বাস স্ট‍্যাশনে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। সিএনজি চালকদের দাবী জিবি ৪০ টাকা করা হয়েছে, তারা আগে ১০- ২০ টাকা করে দিত এখন অতিরিক্ত টাকা দেবেনা। তাই তাদের টোল (জিপি) আদায় বন্ধ রেখে পৌর প্রশাসকের সাথে উভয় পক্ষের আলোচনায় সিদ্ধান্ত নিয়েই কোন রোটে কত টোল এবং ভাড়া হবে তা নির্ধারণের পরই কার্যক্রম শুরু হবে।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে সিএনজি স্ট‍্যান্ড এর টোল (জিপি) আদায় অতিরিক্ত দাবী করে দেবীদ্বার- চান্দিনা সড়কের বাদুর এলাকায় বিক্ষোভ মিছিল, অবরোধের ছবি। সংবাদ প্রকাশঃ ০১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন