সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি:==============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক মেডিকেল টেকনোলজিস্টকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই হাসপাতালের হারবাল অ্যাসিস্ট্যান্ট মাহাবুবার রহমানের বিরুদ্ধে। শনিবার (২৫ জুলাই) সকালে হাসপাতালের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহাবুবার রহমান বর্তমানে হাসপাতালের স্টোরকিপারের দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে অফিস চলাকালে মেডিকেল টেকনোলজিস্ট জামির হোসেন ও মাহাবুবার রহমান একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মাহাবুবার রহমান হঠাৎ জামির হোসেনের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে, তিনি প্রথমে জামিরের চোখে আঘাত করেন এবং পরে নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে জামির হোসেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিটি স্ক্যানের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
আহত জামির হোসেন বলেন, সকালে একটি বিষয় নিয়ে মাহাবুবার রহমানের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ কোনো কারণ ছাড়াই তিনি আমার ওপর হামলা চালান। প্রথমে চোখে আঘাত করেন। এরপর আমি পড়ে গেলে আমাকে এলোপাতাড়ি মারধর করেন।
এ বিষয়ে অভিযুক্ত মাহাবুবার রহমানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমান উল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়টি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com