কক্সবাজারে ২৩ মামলার পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী নুর কাদের র্যাবের জালে

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================কক্সবাজার সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি ও ধর্ষণসহ ২৩টি মামলার পলাতক আসামি, সমিতিপাড়া এলাকার কুখ্যাত ডাকাত দলনেতা ও চরমপন্থী সন্ত্রাসী নুরুল কাদের প্রকাশ নুর কাদের (৩৭)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫। তার বিরুদ্ধে বিভিন্ন আদালত থেকে জারি করা ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নুর কাদের কক্সবাজার সদর থানার উত্তরণ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
গ্রেফতার নুরুল কাদের কক্সবাজার সদর উপজেলার পশ্চিম কুতুবদিয়া পাড়ার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ডা. নুরুল ইসলাম ও ছকিনা বেগমের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুর কাদের দীর্ঘদিন ধরে সমিতিপাড়া ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দ্রুত বিচার আইন, ডাকাতি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ২৩টি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের জিরো-টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=