সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ সংবাদদাতা জানান =============বাবার দাফন শেষে রাতে চাকরি, সকালে এইচএসসি পরীক্ষা—অদম্য ইকনের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী।
বাগেরহাটে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ইকন যেন সংগ্রামের আরেক নাম। বাবার আকস্মিক মৃ'ত্যু'র শোক কাটানোর সুযোগও পাননি তিনি। বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে এটিএম বুথে ডিউটি করেছেন, আর পরদিন সকালে অংশ নিয়েছেন এইচএসসি পরীক্ষায়।
ইকনের এই হৃদয়স্পর্শী সংগ্রামের গল্প দেশজুড়ে আলোড়ন তুলেছে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন ইকনের সম্পূর্ণ লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।
জানা গেছে— চলমান পরীক্ষা চলাকালে ইকনকে আর্থিক সংকটে চাকরি করতে না হয়, সে জন্য দ্রুত আর্থিক সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষা শেষে তার উচ্চশিক্ষাসহ ভবিষ্যৎ পড়াশোনার সব ধরনের দায়িত্ব ও সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
চার হাজার টাকার ভাড়া বাসায় মানসিকভাবে অসুস্থ ভাই ও মাকে নিয়ে সংগ্রাম করা ইকনের জীবনে এই সহায়তা নতুন আশার আলো হয়ে এসেছে। শিক্ষা মন্ত্রী বলেন
মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
ইকনের বাবার রুহের মাগফিরাত কামনা করছি এবং ইকনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তার সব কষ্ট সহজ করে দিন। আমিন। সংবাদ প্রকাশঃ ২৪-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com