সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাই এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি এহসান উল্লাহ (২৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এহসান উল্লাহ কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের (ব্লক-সি, রুম নং-০৬, শেড নং-৭৩) বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মুন্নাফ এবং মাতার নাম ছেমন বাহার।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১৫ এক বিবৃতিতে জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com