সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ===================
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৬ই জুলাই "জুলাই শহীদ দিবস" উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় উপজেলা ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) সমন্বয়কারী মো. জহিরুল হক সরকার। এসময় সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইব্রাহীম খলিল, সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন সাঈদ, দুলালপুর ইউনিয়ন আমীর মাওলানা কাজী আব্দুল হান্নান, সাহেবাবাদ ইউনিয়ন আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম, শিদলাই ইউনিয়ন আমীর মাওলানা আবু কাউছার সরকার, চান্দলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক, শশীদল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম, সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন বিএসসি, মাধবপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মনিরুল হকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই শহীদদের কারনে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মদান গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান বক্তারা। সংবাদ প্রকাশঃ ১৭-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com