সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ================
১৬ জুলাই গোপালগঞ্জ হত্যা দিবসের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় ওই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলার উদ্যোগেওই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলার সহ-সভাপতি মো. জহির উদ্দিন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান রনি, যুগ্ম-আহবায়ক ইমরান আরেফিন ইমু প্রমূখ নেতৃবৃন্দ।
মিছিলে শ্লোগান ছিল “ শেখ হাসিনা ভয় নাই- রাজ পথ ছাড়ি নাই।” “ শেখ হাসিনা আসবে-রাজপথ কাঁপবে।” “দেবীদ্বারের মাটি-কালাম ভাইয়ের ঘাঁটি”সহ বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।
এ ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা শাখার আহবায়ক মো. আসাদুজ্জামান রনি জানান, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে, বিদেশীদের কাছে ইজারা দেয়া দেশ পুনরুদ্ধার এবং মুক্তিযুদ্ধের অস্তিত্ব রক্ষায়া- শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই আমাদের আজকের বিক্ষোভ মিছিল। তিনি আরো বলেন, আজ ১৬ জুলাই, ২০২৪ সালে একটি স্বৈরাচারী গোষ্ঠী ক্ষমতা দখলে গোপালগঞ্জে এক নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ১৬ জুলাই গোপালগঞ্জ হত্যা দিবসের প্রতিবাদে আজ আমরা সারা দেশে এ বিক্ষোভ মিছিল করেছি।
এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমাদের কাছে ইনফর্মেশন ছিল “কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করবে। সেই লক্ষ্যে আমরা গত রাত থেকে এ রোডে টহল বৃদ্ধি করি। আজ শুনলাম ওরা ঢাকা- চট্রগাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। আমরা তদন্ত স্বার্থে এবং ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের গ্রেফতার অভিযান পরিচালনা করব।
ছবির কযাপশনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৬ জুলাই গোপালগঞ্জ হত্যা দিবসের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলের ভিডিও থেকে স্ক্রিন শর্ট দিয়ে তোলা ছবি। সংবাদ প্রকাশঃ ১৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com