সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। সোমবার (১৩ জুলাই) জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং তাদের খোঁজখবর নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ জানায়, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী ও ফরিনাফাঁড়ি এবং পেকুয়া উপজেলার নতুন লাহাজানি পাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক।
ত্রাণ বিতরণের পাশাপাশি কর্মকর্তারা পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
জেলা পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com