সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ================
সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো, নতুন ও তরুণ কবি সাহিত্যিকদের প্রতিভা বিকাশের সহযোগিতা করার পাশাপাশি সমাজে নৈতিকতা, দেশ প্রেম, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তার প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে কুমিল্লা কবি পরিষদের বরুড়া উপজেলা শাখার ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ৩ জুলাই ২০২৬ খ্রিঃ বিকালে বরুড়া পৌরসভার ডক্টরস কমিউনিটি হসপিটালের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে বরুড়া উপজেলা কবি পরিষদের উপদেষ্টা ও সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা কমিটির প্রস্তাব করা হয় ।
১১ জুলাই ২০২৬ খ্রিঃ কুমিল্লা কবি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর. মজিব এবং
সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান এর স্বাক্ষরে বরুড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয় ।
#সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল হক ( শিক্ষক -ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ) এবং আবৃত্তিকার, কবি, উপস্থাপক, কণ্ঠশিল্পী, গীতিকার, কনটেন্ট ক্রিয়েটর ও "প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাস্টার মোঃ নুরুল হক ফাউন্ডেশন।"
#সাধারণ সম্পাদক মোর্শেদা চৌধুরী এ্যানি ( শিক্ষক, কবি ,গীতিকার ও কনটেন্ট ক্রিয়েটর) এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান" মোর্শেদা চৌধুরী ফাউন্ডেশন"।
এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল রানা ( কবি ও সাহিত্যিক )। দেন্নাগরের কবি নামে খ্যাত।
এছাড়াও নবনির্বাচিত কমিটিতে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম , সহ-সভাপতি অনুপ সাহা , যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, মুহাম্মদ জামাল হোসেন শাহজী , পারভীন ইসলাম , সহ-সাংগঠনিক সম্পাদক আলীশ আলমগীর, ইসরাত মুনতাহা, অর্পিতা , প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মীর , সহ-প্রচার সম্পাদক মোঃ ইকরামুল হক, মোঃ শরিফ উদ্দিন, শাহরিয়ার শাহীন, মোঃ আবুল কালাম আজাদী, খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক , সহ-দপ্তর সম্পাদক ইয়াসিন খান , সাংস্কৃতিক সম্পাদক আহমেদ নূর , সহ-সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার দে ও মনিকা সরকার , আবৃত্তি সম্পাদক মৌসুমী পারভিন, ফারহানা আক্তার, মীর মরিয়ম আক্তার, জেসমিন আক্তার, স্বর্ণা দে, আফরোজা হক, আইরিন আক্তার ।
নির্বাহী সদস্য- মেহেদী হাসান সবুজ, সবুজ হোসেন, রুমন, আর এম ওসমান গনি , রহমত উল্লাহ জীবন তরী, জান্নাতুল নওশীন ভুঁইয়া, নুসাইবা হক ।
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন কবি , সাহিত্যিক , সাংবাদিক, সমাজসেবক ও ডক্টরস কমিউনিটি হসপিটালের পরিচালক মোঃ ইলিয়াস আহমদ , উপদেষ্টা হিসেবে আরও দায়িত্ব পালন করবেন ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়ার সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া , ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুদ মজুমদার , বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদ উদ্দিন, মুগুজি মাস্টার সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফোরকান হোসেন মজুমদার, লেখক গবেষক ও আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাজহারী, কবি খাদিজা খাজি , কবি ও সাহিত্যিক মোহাম্মদ মিজানুর রহমান পোদ্দার ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ কুমিল্লা কবি পরিষদের বরুড়া উপজেলা শাখার আরও শক্তিশালী, সৃজনশীল ও আদর্শবান সাহিত্য সংগঠন হিসেন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন । পাশাপাশি নেতৃবৃন্দ বলেন - সভা, সেমিনার, সাহিত্য আড্ডা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করব। সম্মিলিত প্রচেষ্টা, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে প্রতিটি আয়োজনকে সুন্দর, সুশৃঙ্খল, আকর্ষণীয় ও সফল করে তোলাই হবে আমাদের অঙ্গীকার। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com