সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ড্রামের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়ার হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়িতে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে আটক করতে সক্ষম হয়। তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক নারীর ঘর ও ফেলে যাওয়া ড্রাম তল্লাশি করে এর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া শাকিলা শারমিন রেশমী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় গ্রেফতার আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের অভিযান পরিচালনা করা হবে। সংবাদ প্রকাশঃ ০৭০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com