রোটারী ক্লাব অব ময়নামতির ২১ তম অভিষেক অনুষ্ঠান

সিটিভি নিউজ।। রোটারী ক্লাব অব ময়নামতির ২১ তম অভিষেক অনুষ্ঠান সোমবার রাতে কুমিল্লা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আহসান পারভেজ। বিশেষ অতিথি ছিলেন কাদেনা স্পোর্টস ওয়্যার লি: বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর মোহাম্মদ আব্দুল মাজেদ, পিডিজি দিলনাশি মোহসেন, পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অডিনেটর প্রফেসর ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ,রোটারিয়ান মোঃ জামাল নাছের, আলহাজ্ব মোঃ আবদুর রহমান, অধ্যাপক মোঃ ফারুক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লার ২৪টি ক্লাবের প্রেসিডেন্ট ও রোটারিয়ান প্রতিনিধিগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী মোঃ শামীম উদ্দিন। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটারিয়ান সামছুল আলম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে রোটারিয়ান ইঞ্জিনিয়ার নারায়ন চন্দ্র ভৌমিক এর উদ্যোগে দারিদ্র বিমোচনে আয়বর্ধনমূলক কর্মসূচিতে রবিউল ইসলামকে একটি মিশুক রিক্সা বিতরন করা হয়। সংবাদ প্রকাশঃ ০৭০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=