সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===========
নওগাঁয় প্রণোদনা পুনর্বাসনের আওতায় বিনামূল্যে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাক-সবজি, এয়ার ফ্লো, বৃক্ষরোপন কর্মসূচির বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোয়িামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ
জাহিদুল ইসলাম ধলু। এসময় ইউএনও শাহীন মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা,বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে ২১০০ কৃষকের মাঝে রোপা আমনের ধানের ৫ কেজি বীজ, ডিএপি-এমওপি ১০ কেজি করে সার, ৪৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজের ১ কেজি করে বীজ ও ডিএপি-এমওপি ১০ কেজি করে সার, ১১৫০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজি বিভিন্ন প্রকার বীজ ও ১৫ কেজি করে ডিএপি-এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৪৩০ জনকে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ০৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com