সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============ কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে কৃষিজমির মাটি কেটে নেয়ার অভিযোগে, ভ্রাম্যমান আদালতের ড্রেজার বিরোধী অভিযানে ব্যাবহৃত ৩টি ড্রেজার ধ্বংস ও ১ হাজার ৫শত ফিট পাইপ বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রসাশন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন এর নেতৃত্বে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া গ্রামে ব্যাবহৃত ৩টি ড্রেজার মেশিন ধ্বংস ও ১ হাজার ৫শ ফিট পাইপ বিনষ্ট করা হয়।
এসময় দেবীদ্বার থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আরোও জোড়ালো ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে। অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে সুবিল ইউনিয়নে ৩টি ড্রেজার ও ১হাজার ৫শ ফিট পাইপ বিনষ্ট করা হয়েছে। কৃষি জমি রক্ষায় দেবীদ্বার উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৩-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com