সিটিভি নিউজ।। আলমগীর হোসেন আলম কুমিল্লা সংবাদদাতা =============
কুমিল্লার কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে কথিত সন্ত্রাসী আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়।
পুলিশের দাবি, জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে ডিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশ কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত চারজনকে আগে গ্রেপ্তার করে এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করতে কিছুটা সময় লাগে।
ডিবির তথ্যমতে, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনার পর বুধবার (১ জুলাই) রাত ৩টার দিকে আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা কোতোয়ালি থানার জগন্নাথপুর এলাকা থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে বিভিন্ন আইনে ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ০২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com