কুমিল্লায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন সিটি প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু

সিটিভি নিউজ।। কুমিল্লা সিটি কর্পোরেশনের “নগর ভবন” প্রাঙ্গণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু। সারাদেশের মতো কুমিল্লাতেও অনুষ্ঠিত হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ উলক্ষ্যে সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সি শিশুদের নীল ও লাল রংএর ক্যাপস্যুল খাওয়ানো হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্যাম্প গুলোতে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের গুরুত্বতুলে ধরছেন চিকিৎসকেরা।

ক্যাম্পেইন উপলক্ষ্যে রোববার সকালে কুমিল্লা সিটি কপোরেশনে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু। এর পর সিটি কপোরেশনের ২৭টি ওয়ার্ডে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময় কুমিল্লা সিটি কপোরেশনের প্রশাসক মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, মেডিকেল অফিসার চন্দনা দেবনাথ উপস্থিত ছিলেন। কুমিল্লা নগরীতে ৫৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সংবাদ প্রকাশঃ ২৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন