চৌদ্দগ্রামে মহাসড়কে চালিত অবৈধ সিএনজি আটক করতে গিয়ে পুলিশ সদস্য আহত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম): ===================
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ সিএনজি চালিত টেক্সী মিয়া বাজার হাইওয়ে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়ার সময়ে ড্রাইভার ইচ্ছেকৃত ভাবে উল্টে দিয়ে পালিয়ে যায়| এ সময়ে সিএনজিতে থাকা পুলিশের নায়েক তাহমিম আলম গুরুতর আহত হয়েছেন| গতকাল রবিবার বিকালে চৌদ্দগ্রামের মিয়া বাজার ফুড প্যালেসের সামনে এই ঘটনা ঘটে|
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রবিবার বিকালে মহাসড়কের মিয়া বাজার ফুড প্যালেসের সামনে মিয়া বাজার হাইওয়ে থানার সার্জেন্ট আরেফিনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছেন| এ সময়ে মহাসড়কে চলাচল নিষিদ্ধ নাম্বার বিহীন একটি সিএনজি চালিত টেক্সী আটক করে থানায় নিয়ে যাওয়ার সময়ে ড্রাইভার ইচ্ছেকৃত ভাবে গাড়িটি উল্টিয়ে দিয়ে সে পালিয়ে যায়| এতে করে সিএনজিতে থাকা পুলিশের নায়েক তামিম আলম গুরুতর আহত হয়| অপর পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়|
মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, রবিবার বিকালে হাইওয়ে পুলিশের নিয়মিত টহল ও চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যাবাহনের যাবতীয় কাগজপত্র পরীক্ষা-নিরিক্ষাকালে মিয়া বাজার ফুড প্যালেসের সামনে মহাসড়কে চলাচল নিষিদ্ধ নাম্বার বিহীন একটি সিএনজি আটক করে থানায় নিয়ে আসার সময়ে অজ্ঞাতনামা চালক সিএনজিটি উল্টিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়| এ সময়ে সিএনজিতে থাকা নায়েক তামিম আলম আহত হয়| বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=