গোমতীর বেরিবাঁধে বেড়েছে ছিনতাই আতঙ্ক, জনতার হাতে আটক এক ছিনতাইকারী

সিটিভি নিউজ।। কুমিল্লার গোমতী নদীর বেরিবাঁধ এলাকায় দিন দিন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোমতীর দুর্গাপুর অংশে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য একটি সিএনজি যোগে এসে স্থানীয় বাসিন্দা শাহ আলমের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় শাহ আলমের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করেন। জনতার তাড়া খেয়ে অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও একজনকে আটক করা সম্ভব হয়। একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয়দের দাবি, গোমতীর বেরিবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই এলাকাবাসী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ২৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন