সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: =================
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার অধীনে ০৫ নং দুলালপুর ইউনিয়নের ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা এনসিপির অনুমোদনে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সার্জেন্ট (অব.) শফিকুল ইসলাম আব্দুল-কে আহ্বায়ক এবং সার্জেন্ট (অব.) ফারুক আহমেদ তুহিন-কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতারা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম খান, যুগ্ম আহ্বায়ক মুকিমুল ইসলাম আব্দুল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বোরহান উদ্দিন, যুগ্ম সদস্য সচিব হৃদয় হোসেন, আজিজুল হক ও মো. সোলেমান।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন হৃদয় সরকার, মো. সাবির হোসেন, রাব্বি সরকার, মো. জুনায়েদ ইসলাম ও মোহাম্মদ লিংকন।
ব্রাহ্মণপাড়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. জালাল উদ্দিন আবুল মুমিন এবং প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com