কালীগঞ্জে ৩৫’শত কৃষকদের মাঝে বিনামূল্যের ধান বীজ ও সার বিতরন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি ==================
ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের ধান বীজ ও সার বিতরন কার্ষক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্ভোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময়ে খরিপ মৌসুমের রোপা আমন ও গ্রীস্মকালীন সবজি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে তালিকাভুক্ত চাষীদের মধ্যে বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫- ২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৩৫ শত কৃষককের মাঝে রোপা আমন ধান বীজ ও সার বিতরন করা হবে।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা শাখার আমীর আব্দুল হক, বিএনপি নেতা ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক আলহাজ্ব শহিদুল ইসলাম ও জামির হোসেন প্রমুখ।
সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=