নাঙ্গলকোটে বোন পরিবারের হামলায় ভাই খুন

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা‎ নাঙ্গলকোট সংবাদদাতা জানান ==========
‎কুমিল্লার নাঙ্গলকোটে বোনের হাতে ভাই ইব্রাহিম মিয়া (৫৫)খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার পৌছইর গ্রামে। সে পৌছইর গ্রামের হোছেন মিয়ার পুত্র।

‎জানা যায়, নিহত ইব্রাহিম মিয়ার বোন নাছিমাকে নিজ বাড়ীতে জেঠাত ভাই কোব্বাত মিয়ার নিকট বিয়ে দেয়। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোন নাছিমা ভগ্নিপতি কোব্বাত মিয়া ও ভাগিনা অলি মিয়া ইব্রাহিম মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুসি ও লাথি মারলে সে সজ্ঞাহিন হয়ে পড়ে। স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় ঘাতক বোন নাছিমা বেগমকে গ্রেফতার করেছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করার জন্য উদ্ধার করা হয়েছে।

‎নিহতের মেয়ে কলেজ শিক্ষার্থী আফরোজ আক্তার বলেন, আমর ফুফু নাছিমা আক্তার , ফুফাতো ভাই অলি মিয়া এবং ফুফা কোব্বাত আলী জোরপূর্বক আমাদের বাঁশ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এনিয়ে আমার বাবা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আমার বাবার তল পেট এবং বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায় আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের ছেলে ফারুক হোসেন বলেন, আমার বাবাকে আমার ফুফু, ফুফা ও ফুফাতো ভাই মিলে হত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

‎নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে । ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে । হত্যাকান্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা আক্তারকে আটক করা হয়েছে । নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ফেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে । সংবাদ প্রকাশঃ ২৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

‎মোবা ০১৭১১৪৬০৫৫০

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন