কুমিল্লা: দেবীদ্বার ব্র্যাকের স্বপ্ন সারথি কিশোরীদের মাঝে হাঁস-মুরগির ছানা বিতরণ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===============কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন,আত্মনির্ভরশীলতা ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে ২৬ জন স্বপ্নসারথি কিশোরীদেরকে আয়বৃদ্ধিমূলক কাজে সম্পৃক্ত করার জন্য তাদেরকে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
সোমবার (২২ জুন) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলা ব্র্যাক এরিয়া কার্যালয়ে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা (সেলপ) কর্মসূচির যৌথ উদ্যোগে ওই কর্মসূচির পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ; এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রক্ট কোঅর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ, এরিয়ার ম্যানেজার মাইক্রোফাইন্যান্স ফাতেমা আক্তার, শাখা ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স তোবারক হোসেন এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা (সেলপ) শারমিন আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন , হাঁস ও মুরগি পালন কিশোরীদের আয়বর্ধক কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও টিকাদানের মাধ্যমে এটি অতিরিক্ত আয়ের উৎস সৃষ্টি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। এছাড়াও তিনি বাল্য বিবাহ প্রতিরোধের জন্য উপস্থিত কিশোরীদেরকে সচেতন করেন।
অনুষ্ঠানের পূর্বে অংশগ্রহণকারীদের হাঁস ও মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান ও পরিচর্যা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। ভবিষ্যতেও প্রশিক্ষণ ও আয়বর্ধক সহায়তা কার্যক্রমের মাধ্যমে কিশোরীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ব্র্যাকের কাজ অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার ব্র্যাকের স্বপ্ন সারথি কিশোরীদের মাঝে হাঁস-মুরগির ছানা বিতরণ করছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। সংবাদ প্রকাশঃ ২৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=