দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=================
দেবীদ্বারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে মোবাইল কোর্টে ৬ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২জুন) সকাল ১০টায় দেবীদ্বার নিউমার্কেট এলাকার ব্যাবসা প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা না থাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিনের নেতৃত্বে বাজার কমিটির উপস্থিতে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় সঠিক মূল্য তালিকা না থাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে মুদি দোকানদার বাবুল মিয়া(৫৫)কে ৩ হাজার টাকা, আমিরুল ইসলাম (৩৫)কে ৩ হাজার টাকা, হরে কৃষ্ণ সাহাকে ৫ হাজার টাকা, ইসমাঈল কবির (৪৫)কে ৫ হাজার টাকা এবং খোকন(৩৮)কে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় নিউমার্কেট থেকে উপজেলা পরিষদে যাতায়াতের রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে দেবীদ্বার মেডিকেল সেন্টারের মালিক মো. মেজবাহ উদ্দিন খোকনকে ৫ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা ও ফুটপাত দখল করে ব্যাবসা পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ প্রতিষ্ঠানকে এবং সড়কে নির্মাণ সামগ্রী রেখে জনদূর্ভোগ সৃষ্টি করায় অপর এক প্রতিষ্ঠানের মালিককে মোবাইল কোর্টে সর্বমোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন’র ছবি। সংবাদ প্রকাশঃ ২৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=