আবদুর রউফ নামের যুবকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা করলো ভুক্তভোগী

এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার
আবদুর রউফ নামের যুবকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা করলো ভুক্তভোগী
সিটিভি নিউজ।। চৌদ্দগ্রাম উপজেলা রিপোর্টার: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই প্রযুক্তি) ব্যবহার করে ভূয়া ফটোকার্ড তৈরি করে কুমিল্লার চৌদ্দগ্রামের গণমাধ্যমকর্মী এমরান হোসেন বাপ্পির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আবদুর রউপ নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে সোমবার (২২ জুন) তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক এমরান হোসেন বাপ্পি কর্তৃক দায়েরকৃত মামলাটি আদালত গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক এমরান হোসেন বাপ্পি বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি, সাপ্তাহিক ‘আলোকিত চৌদ্দগ্রাম’ নামীয় পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক রূপসী বাংলার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি বলে আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে। অভিযুক্ত আবদুর রউপ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের রামরায় গ্রাম (পালোয়ান বাড়ী) এর মৃত সিরাজুল ইসলামের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, আবদুর রউপ দীর্ঘদিন ধরে সাংবাদিক এমরান হোসেন বাপ্পির বিরুদ্ধে বিভিন্নভাবে পরিচিত-অপরিচিত মানুষের কাছে কুৎসা রটিয়ে আসছেন। আলোকিত চৌদ্দগ্রাম-এ প্রকাশিত বিভিন্ন অনিয়ম বিরোধী সংবাদকে বিতর্কিত করতে তার নিজ নামীয় ফেসবুক আইডিতে স্কীনশর্টসহ আপলোড ও কমেন্টেসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানান অপপ্রচার চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে চাঁদাবাজসহ বিভিন্ন মানহানিকর মিথ্যা ও ভিত্তিহীন তথ্য যোগ করে একটি ফটোকার্ড বানিয়ে “অনফঁৎ জড়ঁভ” নামক তার নিজ ফেসবুক আইডিতে পোষ্ট করা হয়। এ ছাড়াও একই ফটোকার্ড দিয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য সমৃদ্ধ একটি ভুয়া নিউজ তৈরী করে বিভিন্নজনকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তাদের ফেসবুক আইডিতে প্রচারের জন্য ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর হীন উদ্দেশ্যে প্রেরণ করে। কেন এমন অপপ্রচার করা হচ্ছে? এই বিষয়ে আবদুর রউপকে বিভিন্ন লোকজনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হলে এ বিষয়ে সে কোনো সদুত্তর না দিয়ে উল্টো সে যা করতেছে ঠিক করতেছে বলে এবং এরকম পোস্ট আরও করবে বলে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। তার এমন ফেসবুকীয় অপপ্রচারমূলক পোস্টের ভিত্তিতে সোমবার সাংবাদিক এমরান হোসেন বাপ্পি বাদি হয়ে আবদুর রউপের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাইবার ক্রাইম আইনে একটি মামলা দায়ের করেন। সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক এমরান হোসেন বাপ্পি জানান, আমি দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছি। বিগত স্বৈরাচার সরকারের আমলে সাংবাদিকতা করতে গিয়ে তৎকালীন এমপি মুজিবুল হকের রোষানলে পড়ে বহু হয়রানীমূলক মামলার আসামী হয়ে একাধিকবার কারাবরণ করেছি। ২০২৫ এর ৫ আগস্ট পরবর্তী সময়ে চৌদ্দগ্রামের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে জনকল্যাণমূলক সংবাদসহ অনিয়ম, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অসংখ্য নিউজ করেছি। আর সে সকল নিউজে বিভিন্ন সময়ে চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য আবদুর রউপ কাউন্টার স্বরূপ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট কথা লিখে নিজের ফেসবুকে পোস্ট করে আসছে। আমি বিভিন্নভাবে তাকে আমার কোন বিষয়ে অপপ্রচার না করার জন্য অনুরোধ করলেও দিনের পর দিন সে অপপ্রচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। যার ফলশ্রুতিতে সেই আবদুর রউপ কে বা কার ইন্দনে এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুয়া ফটোকার্ড বানিয়ে তার নিজের ফেসবুকে পোস্ট করে। তাই আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আদালতের মাধ্যমে উপযুক্ত বিচার চাই। সংবাদ প্রকাশঃ ২৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=