মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা সংবাদদাতা জানান ========= নওগাঁর মহাদেবপুরে থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার(২০ জুন) বিকালে থানা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ফজলে হুদা বাবুল। এছাড়াও অনুষ্ঠানে ইউএনও মানজুরা মশাররফ, কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সেক্রেটারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, জঙ্গিবাদ, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো কমিউনিটি পুলিশিং। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ২২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=