বুড়িচং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, সংবর্ধনা ও ভবনের উদ্বোধন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==============
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ, সংবর্ধনা অনুষ্ঠান ও নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন, এমপি ফিতা কেটে ভবন উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল বাশার খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস. এম. শাহিনুর ইসলাম এবং বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মামুন এবং পরিচালনা করেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি এডভোকেট মোঃ ময়নাল হোসেন ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ রেজাউল করিম খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলাম ভূইয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক সবুজ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ মিজানুর রহমান ভূইয়া, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ডা.নওশের আহমেদ ভূইয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি নবনির্মিত ৯ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে সকল অভিভাবক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুলভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
ছবিঃ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ, সংবর্ধনা অনুষ্ঠান ও ৯ ভবন উদ্বোধন উপলক্ষে প্রকাশিত ব্যানার। সংবাদ প্রকাশঃ ২১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন