“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আলোচনা সভা

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি’ জানান ============
সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এবং মাদকের আগ্রাসন রুখতে শনিবার রাতে কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শুরু হোক মাদকের বিরুদ্ধে প্রথম যুদ্ধ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

সভায় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। কালিয়াজুরী এলাকার সমাজ সর্দার এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে এবং ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার এবং ওসি তদন্ত শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কুসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক ভূইয়াসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক সামাজিক ব্যক্তিরা।।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি পরিবার এবং সমাজকে সচেতন হতে হবে।

কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন- বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীসহ কুমিল্লা পুলিশ সুপারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক শুধু আমাদের পুলিশের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। সমাজকে সুন্দর করতে হলে, যুবসমাজকে বাঁচাতে হলে সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে একসাথে এগিয়ে আসতে হবে।” সংবাদ প্রকাশঃ ২১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন