শৈলকুপায় বাস চাপায় ট্রাক চালক নিহত

সিটভি নিউজ।। ঝিনাইদহ প্রতিনিধি-============
ঝিনাইদহে শৈলকুপায় বাস চাপায় এক ট্রাক চালক নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার বরদাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে বরদাহ ব্রীজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলো যশোরের চুরামন কাটি এলাকার বাসিন্দা ট্রাক চালক আব্বাস হোসেন (৪২)। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ মর্গে রয়েছে। সংবাদ প্রকাশঃ ২১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=