রেইসকোর্স এলাকায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সিটিভি নিউজ24।। কুমিল্লা সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের রেইসকোর্স এলাকায় ভূমি দখল, মসজিদের জায়গা দখল এবং চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (২০ জুন ২০২৬) কুমিল্লা রেসকোর্স কাঠের পুল এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সচেতন ও ভুক্তভোগী এলাকাবাসী অংশগ্রহণ করেন। পরে সেখানে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ভূমি দখল, মসজিদের জায়গা দখল এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তারা চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত শিল্পী, জামাল ও অপুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডের অভিযোগ তোলেন।
বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং দখলকৃত জমি উদ্ধারের দাবি জানান। একই সঙ্গে তারা এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন