কুমিল্লায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:=================
কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়েরের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) কুমিল্লা শাখা।

শনিবার (২০ জুন) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত দুই শতাধিক চিকিৎসক অংশ নেন।

এ সময় বক্তারা চিকিৎসকদের ওপর হামলা, হয়রানি ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল এর চেয়ারম্যান রইস আব্দুর রব, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ড্যাবের সাবেক সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, সাবেক সাধারণ সম্পাদক ডা. মোঃ শফিকুর রহমান, বিপিএমপিএ শাখার ট্রেজারার ডা. তুষার, সদস্য ডা. প্রিয়মসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকরা।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন সময়ে তাদের ওপর হামলা ও অসদাচরণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা ডা. জুবায়েরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে চিকিৎসকরা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অংশ নেন এবং চিকিৎসকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ২১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন