এটি কোনো সরকারি রাস্তা কিংবা সরকারি সম্পত্তি নয়।। প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। সম্প্রতি কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে “কুচাইতলী এলাকায় শত বছরের পুরোনো চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মাণের চেষ্টা’ শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুচাইতলী গ্রামের ভূক্তভোগী পরিবার।
প্রতিবাদলিপিতে উল্লেখ করে বলেন, প্রকাশিত সংবাদে উল্লিখিত ভূমি সাধারণ জনগনের চলাচলের রাস্তা নয়। এটি ঐ পরিবারের বৈধ মালিকানাধীন ও দীর্ঘদিনের দখলীয় ভিটা বাড়ি। উক্ত জমির বিষয়ে তাদের নামে বৈধ দলিল, খতিয়ান ও নামজারিসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র রয়েছে। এটি কোনো সরকারি রাস্তা কিংবা সরকারি সম্পত্তি নয়।
আরো উল্লেখ করেন, একটি প্রভাবশালী মহল ঐ বাড়ির পাশে খালি জমি প্লটি আকারে বিক্রির উদ্যোগ নিয়ে তাদের জমি দখল করে রাস্তা করার চেষ্টা করছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলা-মোকদ্দমার। মাধ্যমে হয়রানি করে আসছে। এসব মামলায় প্রতিপক্ষের দাখিলকৃত শ্রেণি ‘পথ’ লেখা বিএস খতিয়ানের সত্যতা নেই বরং রেকর্ড রুমে রক্ষিত মূল রেকর্ড যাচাইক্রমে প্রকৃত শ্রেনী ‘ভিটা’ সম্পত্তি। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম শাখা থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে, সংশ্লিষ্ট শ্রেণি ‘পথ’ লেখা বি.এস খতিয়ান রেকর্ড রুম শাখা কর্তৃক সরবরাহকৃত নয়, রেকর্ড রুম এর কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক স্বাক্ষরিতও নয়। বিষয়টি নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালত-এ মামলা চলমান এবং তদন্ত চলছে। এছাড়া এ ঘটনা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তার ভূমিকা সম্পর্কেও অভিযোগ দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
প্রতিবাদলিপিতে আরে বলেন, ভূমি বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী গোষ্ঠী এলাকার কিছু লোকজন ও ভাড়াটিয়াদের নানা প্রলোভন দেখিয়ে বা ভুল বুঝিয়ে একপাক্ষিক তথ্য দিয়ে মানববন্ধন করিয়ে মিথ্যা ভুল তথ্য এই ঘটনার সংবাদ প্রচার ও প্রকাশ করেছে।
তারা স্পষ্টভাবে জানান, প্রকাশিত সংবাদের মধ্যে আবদুল গফুরের কোন বক্তব্য নেয়নি বা তিনিও কোন বক্তব্য দেননি। ভূমি বিরোধকে কেন্দ্র করে ভুক্তভোগীদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টিরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার হুমকি দিয়ে আসছে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিবাদলিপিতে জোর দিয়ে উল্লেখ করেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন এবং কিছু বিষয় তদন্তাধীন, তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে উক্ত ভূমিকে জনসাধারণের রাস্তা হিসেবে নিশ্চিতভাবে উপস্থাপন করা অনুচিত। তাই সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে সকল পক্ষের বক্তব্য গ্রহণ করে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করছি।
ভুক্তভোগী পরিবারের পক্ষে =====
== আবদুল মমিন
পিতা: মৃত সেকান্দর আলী
গ্রাম। কুচাইতলী, উপজেলা। আদর্শ সদর, জেলা। কুমিল্লা। ছবি ঃ সরকরি খতিয়ানের ছবিঃ সংবাদ প্রকাশঃ ২১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন