দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি/================
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার শান্তিপ্রিয় আদর্শ বড়আলমপুর-বিনাইপাড় গ্রাম দুটি এখন মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। কিশোর- তরুণ- যুব থেকে শুরু করে ভেন ও অটোচালকসহ প্রায় ৩ শতাধিক মাদক সেবক ও কারবারি রয়েছে। যাদের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। তাই এক সময়ে আদর্শ গ্রামের প্রতিষ্ঠাতারা একাট্টা হয়ে দুই গ্রামের ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে মাদক বিরোধী সামাজিক সচেতনতামূলক সভা করছি।
শুক্রবার (১৯ জুন) সকাল ৯টায় উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের বড় আলমপুর -বিনাইপাড় গ্রামের ৬৩ বাড়ির সচেতন জনসাধারণের অংশগ্রহণে বড়আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা গ্রামের এমন চিত্র তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, প্রায় ২০ হাজার জনগোষ্ঠি অধ্যুষিত দুই গ্রামের ৬৩ টি বাড়িতে প্রায় ৫ হাজার পরিবার রয়েছে। ভোটারের সংখ্যাও প্রায় ৪ হাজারের উপরে। আমরা আদর্শ গ্রামে আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। গোমতী নদীর এপাড়- ওপারের অধিবাসীরা মাদকের কড়াল গ্রাসে নিমজ্জিত। চুরি, ছিনতাই, চাঁদাবাজীই নয়, সম্প্রতি মাদকের টাকার জন্য মাদকাসক্ত সন্তান কর্তৃক পিতাকে পিটিয়ে হত্যা করার ঘটনাও ঘটেছে। চলতি বছরে মদকাসক্তদের মধ্যে ১৩ জনকে রিহ্যাব সেন্টারে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ও নিয়মিত মামলায় ২৩ জনকে জেল হাজতে পাঠানো হলেও ফিরে এসে কেউ ভালো হয়নি।
বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে এবং শাহজালাল জুয়েল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম সফিক, ব্যাবসায়ী আবুল হোসেন, সাবেক পৌর কমিশনার সফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, মো. সেলিম মাষ্টার, মো. হুমায়ূন কবির, মো. সাইফুল ইসলাম, সাংবাদিক শফিউল আলম রাজীব, মো. মাহফুজ নান্টু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক নির্মূলে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত, খেলাধূলা, সাহিত্য- সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে হবে, একইসাথে পারিবারিক কাউন্সিলিং ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সামাজিক ভাবে সচেতনতা গড়তে পারলেই সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব। এছাড়াও যারা মাদক বিক্রয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সন্ধ্যার পর ছেলেদের দলবেঁধে গোমতী নদীর পাড়সহ কোনো গোপনীয় স্থানে দেখা গেলে তাঁদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সভায় উপস্থিত সচেতন মহল। পৌরসভার ৪নং ওয়ার্ড বড়-আলমপুর আদর্শ গ্রামের সুনাম অক্ষুন্ন রাখতে সামাজিক ভাবে তাঁরা ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভার ছবি। সংবাদ প্রকাশঃ ১৯-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=