চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা জানান: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামে সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন।

সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেক দেবনাথ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল।

ব্যবসায়ী হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ্যমান্য ব্যক্তিদের পক্ষে বিশিষ্ট সমাজসেবক মো. মাসুম, নবগ্রাম প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল মজুমদার, কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আবুল হাসেম, রিয়াজ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারী আবুল খায়ের, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে প্রত্যেককে পর্যায়ক্রমে নিজ ঘর, পরিবার, বাড়ি, সমাজ ও গ্রামে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এর পাশাপাশি সক্রিয় ভুমিকা পালন করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। সর্বোপরি সন্তানদের ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করতে প্রচষ্টা চালাতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ চৌদ্দগ্রাম থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবৎ পৌর এলাকার নবগ্রাম যুবসমাজ, প্রবাসী ও এলাকার সচেতন মানুষদের উদ্যোগে ধারাবাহিকভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গ্রামবাসীর উদ্যোগে এলাকার চিহিৃত বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটকের পর ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়ার লক্ষ্যে প্রতিশ্রুতি নিয়ে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এতে করে আগের চেয়ে মাদকের ব্যবসা সহ সেবীদের আনাগোনা অনেকখানি কমেছে নবগ্রামে। তবে কিছু স্বার্থান্বেষী মহল যুবসাজের মাদকবিরোধী কর্মকান্ডের বিরোধীতা করায় এলাকাবাসীর উদ্যোগে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। মাদক বিরোধী এ প্রচেষ্টার সফলতা কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। সংবাদ প্রকাশঃ ১৯-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন