কুমিল্লার শ্রমিক সমাজে মানবিকতার প্রতীক,এবং সুখ-দুঃখের বিশ্বস্ত সাথী, মানবিক ড্রাইভার মহিউদ্দিন রিপন

সিটিভি নিউজ।। টিএইচ সরকার সংবাদদাতা জানান ===========পরিবহন শ্রমিকদের জীবনসংগ্রাম, অভাব-অনটন এবং প্রতিদিনের বাস্তব সমস্যার সঙ্গে যার জীবন গভীরভাবে জড়িয়ে আছে, তিনি কুমিল্লা পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও বর্তমান সভাপতি মহিউদ্দিন রিপন। শ্রমিকদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, মানবিক দায়িত্ববোধ এবং নিরলস সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি আজ কুমিল্লার শ্রমিক সমাজে ‘মানবিক ড্রাইভার’ নামেই অধিক পরিচিত।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মরহুম লাল মিয়া ও মরহুম জাহেদা বেগমের সন্তান মহিউদ্দিন রিপন। শৈশব থেকেই পরিবার থেকে তিনি মানবসেবা, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা লাভ করেন। জীবিকার প্রয়োজনে দীর্ঘ প্রায় সাত বছর কাতারে অবস্থান করে ড্রাইভিং পেশায় দক্ষতা অর্জনের পাশাপাশি প্রবাসী জীবনেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস গড়ে তোলেন। দেশে ফিরে সেই মানবিক চেতনা ও মূল্যবোধকে পুঁজি করেই তিনি নিজেকে শ্রমিক কল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জগন্নাথপুর মন্দিরকেন্দ্রিক একটি সন্ত্রাস প্রতিরোধ টিম গঠনে নেতৃত্ব দেন তিনি। তার এই উদ্যোগ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আস্থা ও প্রশংসা অর্জন করে। ধর্ম, মত কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ধীরে ধীরে সকল শ্রেণি-পেশার মানুষের আস্থাভাজন হয়ে ওঠেন।
শ্রমিকদের ভাষ্য, দিনের অধিকাংশ সময়ই তিনি ব্যয় করেন শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজে। কোনো শ্রমিক অসুস্থ কিনা, কার কাজ নেই, কার সন্তানের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম, কার পরিবারের সদস্য চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন কিংবা কার ঘরে খাবারের সংকট—এসব বিষয়ে তিনি নিয়মিত খোঁজ রাখেন। শুধু খোঁজ নেওয়াতেই সীমাবদ্ধ থাকেন না; সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাতও বাড়িয়ে দেন।
স্থানীয় শ্রমিকদের মতে, সংগঠনের সভাপতি হওয়ার আগে তিনি একজন মানবিক মানুষ। এ মানবিক গুণই তাকে শ্রমিকদের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে। অনেক অসহায় শ্রমিকের চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষাসহ জরুরি পারিবারিক প্রয়োজন মেটাতে তিনি নীরবে সহযোগিতা করেছেন, যা অনেক সময় প্রচারের আলোয়ও আসেনি।
শুধু শ্রমিক সমাজ নয়, এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মহিউদ্দিন রিপন। প্রাকৃতিক দুর্যোগ, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, ঈদসামগ্রী বিতরন সহ দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার উপস্থিতি স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে।
পরিবহন শ্রমিকদের অধিকার আদায়, কর্মপরিবেশ উন্নয়ন এবং সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে দীর্ঘদিন ধরে তিনি আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে কুমিল্লার পরিবহন শ্রমিকদের মধ্যে সংগঠন ও ঐক্যের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের ভাষায়, “মহিউদ্দিন রিপন শুধু একজন সংগঠক নন, তিনি শ্রমিকদের আপনজন। একজন শ্রমিকের কষ্টের কথা শুনলে তিনি নির্লিপ্ত থাকতে পারেন না। সুখে-দুঃখে শ্রমিকদের পাশে থাকার কারণেই তিনি আজ ‘মানবিক ড্রাইভার’ হিসেবে পরিচিত ও সম্মানিত।”
মানবিক মূল্যবোধ, শ্রমিকপ্রেম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মহিউদ্দিন রিপন কুমিল্লার শ্রমিক সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শ্রমিকদের অধিকার আদায় ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে তার এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা শ্রমিক ও সাধারণ মানুষের। সংবাদ প্রকাশঃ ১৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=