দাদা-বাবার পথ ধরে উদ্যোক্তা গোলাম সামদানী, খামারে কর্মসংস্থান ১৬ জনের

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক ।।
বাবা ও দাদার মতো সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী গোলাম সামদানী। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন কৃষি ও পোল্ট্রি খামার। নিজের অর্থনৈতিক স্বাবলম্বিতার পাশাপাশি তার খামারে কর্মসংস্থান হয়েছে অন্তত ১৬ জন বেকার যুবকের।
বিস্তীর্ণ প্রান্তরজুড়ে ধান, সরিষা ও সূর্যমুখীর ক্ষেত। পাশেই পোল্ট্রি, দুগ্ধ ও মাছের খামার। প্রকৃতি আর উৎপাদনের সমন্বয়ে গড়ে ওঠা এই খামারের উদ্যোক্তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম সামদানী।
কুমিল্লার স্বনামধন্য ব্যবসায়ী ও দানবীর জুনাব আলীর নাতি এবং বাবা গোলাম সারোয়ারের মত ব্যবসায়ী পরিবারের সন্তান হলেও পারিবারিক সম্পদের ওপর নির্ভর না করে নিজের পরিচয় গড়ে তুলতে চান তিনি। বাবার কাছ থেকে প্রাথমিক পুঁজি নিয়ে শুরু করেন কৃষি ও পোল্ট্রি খামার। সময়ের সঙ্গে সেই উদ্যোগ এখন সফলতার মুখ দেখছে।
প্রথমে মাত্র ১ হাজার ৫০০ মুরগি দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে ৬ হাজারেরও বেশি মুরগি। পাশাপাশি কৃষি, দুগ্ধ ও মৎস্য খাতেও সম্প্রসারণ করেছেন কার্যক্রম।
গোলাম সামদানীর এই উদ্যোগ শুধু তার নিজের স্বপ্নপূরণের পথই তৈরি করেনি, বরং স্থানীয় অন্তত ১৬ জন যুবকের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
তরুণ কৃষি উদ্যােক্তা গোলাম সামদানী তার এ পথ চলা যদি সরকারি সহযোগীতার প্রয়োজন মনে করে সেক্ষেত্রে কুমিল্লা কৃষি ও প্রাণি সম্পদ অধিদপ্তর সহযোগীতা করতে প্রস্তুত বলে জানান কুমিল্লা কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা
তরুণদের জন্য চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার বার্তা দিতে চান গোলাম সামদানী। তার বিশ্বাস, পরিকল্পনা, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে কৃষি খাতেও গড়া সম্ভব সফল ক্যারিয়ার। সংবাদ প্রকাশঃ ১৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=