সিটিভি নিউজ।।ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানি মামলার প্রধান ও এজাহারভুক্ত আসামি আরাফাত (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে র্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা ও নারীর শ্লীলতাহানি মামলার প্রধান আসামি এবং ১ নম্বর এজাহারভুক্ত আসামি আরাফাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরাফাত ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর ষোলহিস্যা এলাকার সেলিম উল্লাহর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com