কুমিল্লা মহানগর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল আর নেই

সিটিভি নিউজ।। কুমিল্লা মহানগর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, কুমিল্লা মহানগর বিএনপির অন্যতম নেতা, সদা হাস্যোজ্জ্বল ও সবার প্রিয় ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান বাবুল আর আমাদের মাঝে নেই।
তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ কুমিল্লার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোস্তাফিজুর রহমান বাবুল দীর্ঘদিন ধরে কুমিল্লা মহানগর বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও জনপ্রিয় একজন মানুষ।
তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। অনেকেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সংবাদ প্রকাশঃ ১৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন