সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =================
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় অভিযান চালায় সদর থানার একটি আভিযানিক দল।
পুলিশ জানায়, অভিযানকালে মোহাম্মদ আমির ফায়সাল আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে এবং তার সহযোগী মো. জাহিদ হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩টি ধারালো ছুরি, ১ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৪ হাজার টাকা এবং ২টি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ প্রকাশঃ ১৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com