কুমিল্লায় ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। কুমিল্লা নগরীর ইস্টার্ণ ইয়াকুব প্লাজায় অবস্থিত দোকান মালিক সমবায় সমিতি লি.-এর উদ্যোগে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার ১৬০ সিসি মোটর সাইকেল পেয়েছেন বজ্রপুর এলাকার অধিবাসী মোঃ সামাদ।
বুধবার (১৭ জুন ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজিব ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল মমিন ফেরদৌস, ইরান ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির উপদেষ্টা শাহ মোহাম্মদ আলমগীর খান, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ নূরে আলম ভূঁইয়া এবং ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ মনজুর আলম ভূঁইয়া মঞ্জুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ব্যবসায়ী ও সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সংবাদ প্রকাশঃ ১৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন