মহাস্থান মাহীসওয়ার কলেজের বাংলা বিভাগে বর্ষাবরণ অনুষ্ঠান

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান=============
“বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান…
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দের বর্ষাকালের আষাঢ় মাসের প্রথম দিনটি বরণ করা হয় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের বাংলা বিভাগে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোছা. জান্নাতুন নাঈম এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়দান হাটা মোশারফ মন্ডল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবাব সলিমুল্লাহ বাহাদুর রতন, মহাস্থান মাহীসওয়ার কলেজের উপাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান,কবি ও প্রাবন্ধিক মো.আব্দুর রাজ্জাক রঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মেহেরুল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক মো. শাহ আলম, গ্রন্থাগার প্রভাষক মো. মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো. হেলাল উদ্দিন,মো. রাশেদুল ইসলাম। ঋতু বৈচিত্র্যে বিভিন্ন কবি সাহিত্যিকদের রচনায় বর্ষার প্রভাব বিষয়ে বক্তাগণ চমৎকার আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, সকল অতিথি ও ছাত্র-ছাত্রীকে কদম ফুল দিয়ে বরণ করে নেন এবং অনুষ্ঠান শেষে বর্ষায় বাঙালিদের প্রিয় খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। চমৎকার আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়। সংবাদ প্রকাশঃ ১৫-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন