“হেলথ ক্লাব শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও ব্যক্তিগত স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে উৎসাহিত করবে” কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/================ হেলথ ক্লাব শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও ব্যক্তিগত স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে উৎসাহিত করবে”

মঙ্গলবার (৯ জুন) বিকেলে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ‘হেলথ ক্লাব’র উদ্বোধনী সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ‍্যক্ষ প্রফেসর মো. আহসান পারভেজ ওই বক্তব্য তুলে ধরেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ‍্য করে আরো বলেন,
হেলথ ক্লাব ‍তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। যদি তোমরা তোমাদের শারেরীক সমস‍্যাগুলো খোলামেলা আলোচনার মাধ‍্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পার। স্বাস্থ‍্য ভালো থাকলে, মেধাবী হতে পারবে, মেধাবী হলে তোমাদের শিক্ষা, অভিজ্ঞতা, শ্রম দেশ ও জাতির কল‍্যাণে তথা বিশ্ব মানবতার কল‍্যাণে উৎস্বর্গ করতে পারবে।

হেলথ ক্লাব উদ্বোধনী সভায় শিক্ষার্থীদের স্বাস্থ‍্য সচেতনতায় আলোচনা সভার অধ‍্যাপক জহির উদ্দিন’র সভাপতিত্বে এবং প্রভাষক মো. কবির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহযোগী অধ‍্যাপক সাহেদ ইকবাল চৌধূরী, প্রভাষক মাহবুবা জিন্নাত, রাসেল আল মামুন, ফারজানা আক্তার, জসিম উদ্দিন, রাজিব রায়, রাসেদুল ইসলাম, বিধান তন্দ্র দেব, আশ্বাস আক্তার, দেবীদ্বার এসএ সরকারি কলেজ’র প্রাক্তন ছাত্র কল‍্যাণ পরিষদ’র সাধারন সম্পাদক এবিএম আতিকুর রহমান বাশার।

দেবীদ্বার এসএ সরকারি কলেজ’র হেলথ ক্লাবের উদ্বোধনী সভায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর চিকিৎসা সেবা প্রদান করেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. আল আমিন ও ডাঃ বায়েজিদ হোসেন।

অনুষ্ঠান শেষে “দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের” পক্ষে সংগঠনের সভাপতি প্রফেসর আবু হানিফ ও সাধারন সম্পাদক এবিএম আতিকুর রহমান বাশার,- কুমিল্লা শিক্ষাবোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ও দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ‍্যক্ষ প্রফেসর মো. আহসান পারভেজকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদ প্রকাশঃ ০৯-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন