হাজারো মানুষের শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে প্রবীণ শ্রমিক নেতা মনসুর রহমানের দাফন সম্পন্ন

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সাভার, ৯ জুন==============
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং সাভার পৌরসভার ব্যাংক কলোনির বাসিন্দা প্রবীণ শ্রমিক নেতা মনসুর রহমান বার্ধক্য ও কার্ডিয়াক অ্যাটাকজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুন রাত ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ ৯ জুন বাদ আসর সাভার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার আপামর জনতা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে হাজারো মানুষের উপস্থিতিতে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এমপি, কেন্দ্রীয় নায়েবে আমীর ও ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ. ন. ম. শামসুল ইসলাম সাবেক এমপি,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খাঁন, গোলাম রব্বানী, কবির আহমদ, মজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস. এম. লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ অজহারুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক নুরুল আমিন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস. এম. শাহজাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি এ.টি.এম. মুজাহিদুল ইসলাম, ঢাকা জেলা সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, মানিকগঞ্জ জেলা সভাপতি আবু তাহের, টাঙ্গাইল জেলা সভাপতি শফিকুল ইসলামসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জানাজায় নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, দক্ষ, আদর্শবান ও জনদরদী শ্রমিক নেতা। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও জনকল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শ্রমিক আন্দোলন একজন অভিজ্ঞ সংগঠক ও অভিভাবকতুল্য নেতাকে হারালো।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ প্রকাশঃ ০৯-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন