নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ আটক দুই

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =========নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ ৯০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার পাড়ইল ইউনিয়নের এজামুল হকের ছেলে হামেদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রশিদ (৪৪)। এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম নিয়ামতপুর থানায় প্রেস ব্রিফিং করেন। তথ্য অনুসন্ধানে জানা যায়, সোমবার( ৮ জুন)ভোরে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে এজাবুল হকের ছেলে হামেদুল ইসলামের বসতবাড়ীর দক্ষিণ দুয়ারী ঘর থেকে তিনটি পাটের বস্তার ভেতর থেকে প্রতি বস্তা ৩০ কেজি করে মোট ৯০ কেজি গাঁজা (যার আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। একইসঙ্গে হামেদুল ইসলাম ও সহযোগী মো.রশিদকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এ গাঁজা ব্যবসার মূল হোতা হামেদুল ইসলাম। তাকে আটক করার পর তার তথ্য অনুযায়ী তার সহযোগী মো. রশিদকে আটক করা হয়। তারা নিজ বাড়িতে গাঁজা রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, ৯০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=